নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশকে বদলানোর জন্য কিশোররা যে আন্দোলনে নেমেছে আমারদের দায়িত্ব হলো তাদের সাথে রাজপথে গিয়ে বলা এ অন্যায় অবিচার কারীদের পতন চাই।
বৃহস্পতিবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও নীপিড়ন এবং বর্তমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ন্যায্য দাবি আদায়ের জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীরা যে আন্দোলন শুরু করেছে তাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি হলেও জনগণ সবাই খুশি অনেকেরই বলতে শুনলাম দেশে যদি কোন কাজ হয় তাহলে এরাই করতে পারবে।
মান্না বলেন, রাস্তায় ট্রাফিক পুলিশকে কখনো লাইসেস দেখতে দেখিনি সেই দায়িত্ব এখন এই কমলমতি ছাত্ররা নিয়েছে এটা কি ভালো না খারাপ? আইন নিজের হাতে তুলে নেওয়া কি ভালো? ভালো না তবে যদি আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমত না করে তাহলে তো তাদের কাজ শিখিয়ে দেয়ার জন্য ছাত্র আসবেই।
মান্না আরও বলেন,পত্রিকায় দেখলাম কোটা আন্দোলনের নেতা আরিফের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে এর আগে রাজীব এর হাত উড়ে গেছে প্রেসক্লাবের সামনে এক মহিলা বাস দুর্ঘটনায় মারা গেছে এটি একটি মৃত্যুর জায়গা । দেশে যে এতা মৃত্যু হচ্ছে এর কোনো ব্যবস্থা সরকার করছে না । যার কারণে ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হয়েছে এদের সাথে আমাদের জনসাধারনেরও যোগ হওয়া উচিত তাহলে হয়তো এ অন্যায় অত্তাচার ধ্বংস হতো।
আইয়ুব খান আর হাসিনার মধ্যে কোন তফাৎ নেই মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, ৬৯ এ আইয়ুব খান ছাত্রদের ওপর দেশের জনগণের উপর যে অবস্থা করেছিল বর্তমান শেখ হাসিনা সরকার ও এদেশের জনগণের উপর একই অবস্থা করছে এরাও স্কুল বন্ধ করে দিয়েছে এ কমলমতি ছাত্রদের উপর পুলিশের দ্বারা লাঠিপেটা করেছে ছাত্রলীগ লাঠিপেটা করেছে।
মান্না বলেন,এই দেশ বদলানোর জন্য কিশোররা নেমেছে যুবকরা নেমেছে লাখ চাকরি প্রত্যাশীরা নেমেছে আমাদের দায়িত্ব হলো তাদের সাথে মিলে যাওয়া আমাদের দায়িত্ব তাদের সাথে রাজপথে যাওয়া আমাদের দায়িত্ব তাদের সাথে রাজপথে গিয়ে বলা এই অন্যায় অবিচার কারীদের পতন চাই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার যে দাপট এই দাপট থামাতে হবে নির্বাচনের নামে যে প্রহসন করেছে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সেগুলো বন্ধ করতে হবে আর বন্ধ করার জন্য সবাই মিলে রাজপথে নামতে হবে।
আয়োজক ফোরামের উপদেষ্ঠা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান,জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।