কে. এম. রুবেল, ফরিদপুর : স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এম পি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সব চেয়ে বেশী কাজ করে যাচ্ছে। শিার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত বিভিন্ন যুগোপযোগী কর্মকান্ড বাস্তবায়ন কওে যাচ্ছে। বছরের প্রথম দিনে সারা বাংলাদেশে একযোগে প্রায় ৩৩ কোটি বই বিনামূল্যে প্রদান কওে সমগ্র বিশ্বে একটি মডেল শিা কর্মসূচী উপহার দিয়ে ছেন।
তিনি শুক্রবার দুপুরে ফরিদপুরের বদরপুরে তার নিজ বাড়ির আঙ্গিনায় ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৪ “সার্বজনিন ওমানসম্মত শিা বাস্তবায়নে শিক সমাজের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর জামাতা ও মন্ত্রীপুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর প্রেসকাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।