
সচিবালয় প্রতিবেদক: মাদকদ্রব্য বহন, সেবন, বিপনন, মদতদাতা ও পৃষ্টপোষকতায় সবোচ্চ শাস্তি মৃত্যদন্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে প্রধামন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় এ আইনের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কোন ব্যাক্তি ৫ গ্রামের বেশি পরিমানে ইয়াবা বহন, সেবন, বিপনন, মদতদান ও পৃষ্টপোষকতা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবতজীবন কারাদন্ড বা মৃত্যূদন্ডের শাস্তি দেওয়া যাবে। তবে যদি এর পরিমান ৫ গ্রামের নিচে হয় তাহলে সর্বনিম্ন শাস্তি ১ বছর এবং সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদন্ড দেওয়া যাবে। এর সঙ্গে অর্থদন্ডেও দন্ডিত করা যাবে।
তিনি আরো বলেন, হিরোইন, শিশা বা কোকেনের ক্ষেত্রে ২৫ গ্রামের বেশি বহন, সেবন, বিপনন, মদতদান ও পৃষ্টপোষকতা করলে তার ক্ষেত্রেও মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে। যদি এর পরিমান ২৫ গ্রামের কম হয় তাহলে সর্বনিন্ম শাস্তি রাখা হয়েছে ২ বছর আর সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ১০ বছর। এর সঙ্গে অর্থদন্ডও করা যাবে।
এ আইন অনুমোদনের ফলে মাদক ব্যবসায়িদেরও শাস্তির আওতায় আনা যাবে বলে জানান তিনি।



