আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতাদের সম্পদের হিসাবও বের করা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।’
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের অবৈধ সম্পদের তথ্যও বের করা হবে। তারা (বিএনপি) ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছেন, তার শ্বেতপত্রও প্রকাশ করা হবে।
এ সময় গণমাধ্যমে প্রকাশিত নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়টি পুরোই গুজব।’
তিনি বলেন, ‘আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।









