আবরার হত্যায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট

0
267

বুয়েটে চাঞ্চল্যকর আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি টিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ অভিযোগপত্র জমা দেন।

মনিরুল ইসলাম বলেন, আবরারের নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

তিনি বলেন, আবরার ফাহাদ হত্যা মামলায় মোট ২৫ জনকে অভিযুক্ত করে আমরা আদালতে চার্জশিট দিচ্ছি। এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহার বহির্ভূত ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পলাতক রয়েছে চার জন। এর মধ্যে তিন জন এজাহারভুক্ত ও একজন এজাহার বহির্ভূত।

আবরার হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকত উল্লাহ। তবে এজাহারের বাইরে বেশ কয়েকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here