বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক স্ত্রীসহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের খবর অধিনায়ক নিজেই মুঠোফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
৯ নভেম্বর, সোমবার কোভিড-১৯ পরীক্ষা করান মুমিনুল হক। ১০ নভেম্বর, মঙ্গলবার ফল পজিটিভ আসে। টেস্টের আগে কিছুটা জ্বর ছিল তার। আপাতত জ্বর নেই, শারীরিকভাবে সুস্থ আছেন। অন্য কোনো উপসর্গও নেই।
কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করাবেন মুমিনুল। তার আগে এই সময়টা আইসোলেশনে থাকবেন বলে জানান টেস্ট অধিনায়ক।
এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে শুরু হয়েছে ফিটনেস পরীক্ষা। ৯ নভেম্বর,সোমবার থেকে ধাপে ধাপে ১১৩ ক্রিকেটারের পরীক্ষা নিচ্ছে বিসিবি। ফিটনেস পরীক্ষা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা।









