বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

0
97

মানুষের ভোটের ও ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নাই বলে জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, দলমত নির্বিশেষে আমাদের এক হয়ে দেশের মানুষের ভাতের এবং ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় নেতা মাওলানা আবদুল মতিন এর ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সবায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ আবদুস সালাম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ডেইলী নিউনেশন সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ ফারুক হোসাইন, গণফোরাম যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ মধু, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, নির্বাহী পরিষদ সদস্য মোঃ জনি আহমেদ, মোঃ মাসুম চৌধুরী, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, মহানগর সদস্য সচিব মোঃ জাহিদ হোসেন, নগর সদস্য এনামুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here