নগরভবনে ’প্রস্তুত’ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দফতর

0
55

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩, ১৪ ও ১৫ তলার তিনটি ফ্লোর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) থেকে সেখানে মন্ত্রণালয়ের অফিস করার কথা ছিল। তবে আজ ধোয়া-মোছা ও সংস্কারের কাজ চলছে।

সরেজমিনে আজ দুপুরে নগরভবনের ১৪তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কক্ষ প্রস্তুত করে রঙ ও ধোয়া-মোছার কাজ করতে দেখা গেছে। তিনটি ফ্লোরের কক্ষের মধ্যে কে কোনটাতে বসবেন কাগজে তা কক্ষের সামনে সাটানো হয়েছে। অফিসেরর জন্য আনা হচ্ছে আসবাবপত্র। সব কক্ষের জন্য ফ্যান ও ইউটিলিটির সুবিধা স্থাপন করা হচ্ছে। ডিএসসিসি অঞ্চল-১ এর সহকারী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘১৪ ও ১৫ তলার কক্ষগুলো প্রায় দেড় থেকে দুই বছর পরিত্যক্ত ছিল। এখন সেগুলো সংস্কার করে ধোয়া-মোছা ও রঙের কাজ চলছে।’

ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা বলেন, ‘১৪ ও ১৫ তলায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রজেক্ট ছিল। দেড়-দুই বছর আগে তারা তাদের ভবনে চলে গেছে। তখন থেকেই এ দুটি ফ্লোর ফাঁকা। ১৩তলার অর্ধেক অংশে আমাদের দু-একটি বিভাগ ছিল। সেগুলো নিচে ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে। আজকের মধ্যে ধোয়া-মোছা ও ছোটখাট সংস্কার কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘তারা (স্থানীয় সরকার মন্ত্রণালয়) দুই মাসের জন্য আসছে। পরিস্থিতি ঠিক হলে আবার চলে যাবে। তবে বৃহত্তর স্বার্থে মন্ত্রণালয় ডিএসসিসির ভবনে এলে একই ভবনে থাকায় আমাদেরও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। কাজেও গতি বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here