হেফাজতে ইসলামকে এনসিপির লিগ্যাল নোটিশ

0
64

হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জনসম্মুক্ষে নারীকে মাইকে “বেশ্যা” বলার কারণে হেফাজত ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। সাথে ছিলেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

তারা গণমাধ্যমকে জানিয়েছেনে, নারীদের প্রতি এই ধরণের নীপিড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছেনা। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই নতুন বাংলাদেশ সবার হবে এই আশাবাদও তারা ব্যক্ত করেন।

সরকারের প্রস্তাবনায় যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদেরকে এই ধরণের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাবনা বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে কিন্তু গালি দেবার সুযোগ নেই।

তারা হেফাজত ইসলাম বাংলাদেশের আওয়ামী সংশ্লিষ্টতার কথাও তুলে ধরেছেন। আওয়ামী সংশ্লিষ্ট রাজনৈতিক দল কীভাবে এই ধরণের পাবলিক সমাবেশ করে এ ব্যাপারেও লিগ্যাল নোটিশে উল্লেখ থাকবে।

তারা আরো প্রশ্ন করেন, ইসলামী যে আইন দেশে আছে সে অনুযায়ী কী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?

নারী সংস্কার কমিশনেকে সামনে রেখে, নারীকে পাবলিক স্পেসে বেশ্যা বলার অধিকার কারো নেই, এই মর্মে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এই মামলা দাখিল করেন এই পাঁচ নারী। আজ ৫ই মে দুপুরে তারা এই মামলা দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here