ফাইনাল নিশ্চিতের পর রিশাদ বললেন ‘মিশন কম্পলিট’

0
40

লক্ষ্য জানিয়ে রেখেছিলেন রিশাদ হোসেন। ম্যাচেও রাখলেন ছাপ। বল হাতে ঘূর্ণি তুললেন, ইসলামাবাদ ইউনাইটেডের গুরুত্বপূর্ণ তিনটি উইকেটও নিলেন। তাতেই চতুর্থবারের মতো পিএসএলের শিরোপার মঞ্চে লাহোর কালান্দার্স। এবার বাংলাদেশি লেগ স্পিনারের চোখ এবার সরাসরি ট্রফিতে।

শুক্রবার কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে দাপট দেখানোর পর বোলিংয়ে তোপ দেগেছিল শাহিন শাহ আফ্রিদির দল। ইসলামাবাদ কোনো সুযোগই পায়নি। ২০২ রানের লক্ষ্যে নেমে থেমেছে ১০৭ রানে। ৯৫ রানের জয়ে ২৫ তারিখের টিকিট কাটে লাহোর। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটরস।

ইসলামাবাদের বিপক্ষে নামার আগে সাকিব আল হাসানের দোভাষীর সাহায্যে রিশাদ বলেছিলেন, ‘আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। এটাই লক্ষ্য। এ ছাড়া কোনো উদ্দেশ্য নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তাই করব আজ এবং ২৫ তারিখেও।’

প্রাথমিক কাজ আপাতত শেষ। রিশাদদের এবার ফাইনাল লড়াই। ২৫ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বসবে শিরোপা ভাগাভাগির মঞ্চ। সেই ম্যাচে কোয়ালিফায়ারে ৩ উইকেট নেওয়া রিশাদ থাকছেন, একাদশে থাকতে পারেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here