কোটি টাকার বিডি মাসল শো শুরু

0
48

দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজমানি নিয়ে শুরু হয়েছে বিডি মাসল শো বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৩০৫টি ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শরীরগঠনবিদ চার বিভাগে ১৩টি ইভেন্টে অংশ নেবেন।

‘বিডি মাসল শো হচ্ছে দেশের বডিবিল্ডিং জগতে সবচেয়ে বড় উৎসব।’
বিভাগগুলো হলো—মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক, ডেনিম জিন্স মডেল ও ফিমেল ফিনেস মডেল। আর ইভেন্টগুলো হচ্ছে—শরীরগঠনে সাতটি ওজন শ্রেণি, মেন্স ফিজিকে তিনটি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন, ডেনিম জিন্স ওপেন ও ফিমেল ফিটনেস মডেল।

এছাড়া বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন ওভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো।

প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং মোটরবাইক। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্গানাইজিং কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, রফিকুল ইসলাম স্বপন, উইলিয়াম রিকি, সিকান্দার বাপ্পি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান। নাঈম বলেন, ‘বিডি মাসল শো হচ্ছে দেশের বডিবিল্ডিং জগতে সবচেয়ে বড় উৎসব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here