নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

0
37

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে পৌঁছেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন ভবনে প্রবেশ করে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সূত্র আরও জানায়, বৈঠকে পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন, বিতরণ করা হয়নি—এমন পোস্টাল ব্যালট সংশোধন কিংবা পোস্টাল ব্যালট বাতিলসহ একাধিক বিষয় আলোচনায় আসতে পারে।

এর আগে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না। এ অবস্থায় এখনো পাঠানো হয়নি এমন ব্যালট পেপার সংশোধনের দাবি জানায় বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here