প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার ডা. আমান উল্লাহ

0
48

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here