‘কাজটা ঠিক করলেন না‘

0
7
আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা। আওয়ামী লীগ মানে আজকের সংসদ। আওয়ামী লীগ মানে স্বাধীন বাংলাদেশে অনন্তকাল যা কিছু অর্জন হবে তার সুতিকাগার।
আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, পুরো দেশকে এক সুতোয় বাঁধার এক জাদুকরী শক্তির নাম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ধাপে ধাপে বাংলাদেশের স্বাধীনতা লাভ পর্যন্ত কোথায় নেই আওয়ামী লীগ?
সেই আওয়ামী লীগকে অধ্যাদেশ বা আইন দিয়ে নিষিদ্ধ করা দিয়ে আপনি বা আপনারা কি খুব ভালো কাজ করেছেন? মোটেই না। জনবিচ্ছিন্ন ও জবাবদিহিহীন লোভী-প্রতিহিংসাপরায়ণ ডক্টর ইউনূসের পদাঙ্ক অনুসরণ করে আপনারা নিজেদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করালেন। একদিন ইতিহাস ও বাংলাদেশের জনগনের কাছে এর জবাব দিতে হবে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ জাতীয় সংসদে থাকা কেউই এই জবাবদিহিতা থেকে রক্ষা পাবে না। কথাটা মনে রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here