চীনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

0
2

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ২ জন নিখোঁজ আছে এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চার জনকে। তবে আহতদের কারোরই জীবন সংশয় নেই।

চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম সিসিটিভি এবং সিনহুয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পে গুংয়াশির বিভিন্ন এলকায় মোট ১৩টি ভবনের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গুয়াংজুর অন্যান্য শহরের তুলনায় লিউঝৌ শহরে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ওই শহরের ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। রেল নেটওয়ার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল করতে পারছে না, ফলে যাতায়াত ব্যবস্থাতেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

ভূমিকম্পে গুয়াংশির কিছু এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ ব্যবস্থার ক্ষয়ক্ষতি হয়েছে। সেসব ক্ষয়ক্ষতি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সিসিটিভি এবং সিনহুয়া।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here