যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তান সেনাপ্রধান

0
2

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। সমঝোতা স্মারকের আওতায় চলমান কারিগরি (টেকনিক্যাল) আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিভিন্ন ধাপে অংশ নিতে ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন আসিম মুনির।

এই বৈঠককে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার এজেন্ডা বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডে পৌঁছেছেন। তার একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্যান্স বলেছেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তিনি অগ্রগতির আশা করছেন। তার মতে, লেবাননের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনাও কমছে। তিনি আরও বলেন, ইসরায়েল ও লেবানন উভয় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here