পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

0
4

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

খলিলুর রহমান ও ইয়াও ওয়েনের সাক্ষাৎ নিয়ে ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, সাক্ষাতে চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে উভয় পক্ষের মধ্যে গভীর মতবিনিময় হয়।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন‌্যবাদ জানাতে এসেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here