প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

0
14

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। যা এখনও চলমান রয়েছে।

তবে, তাদের বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, বৈঠক সীমান্ত হত্যা বন্ধ , দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশ-ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ধারণা করা হচ্ছে, এই সাক্ষাৎ থেকেই স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। একইসঙ্গে আগামী সেপ্টেম্বরে সরকার প্রধানের সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে। এদিকে সাক্ষাৎ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে নারাজ ঢাকায় দায়িত্বরত কূটনীতিকেরা।

তবে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ ইতিবাচক নাকি নেতিবাচক মোড় নেবে, সেই প্রশ্নের জবাবও মিলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here