অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ দল। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। প্রথম টেস্টে ইনজুরির কারণে দলের সঙ্গে না থাকলেও দ্বিতীয় টেস্টের আগে যোগ দিয়েছেন শরিফুল ইসলাম।
ম্যাকাইতে অনুশীলন শুরুর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শরিফুল। প্রথম টেস্টের দলে না থাকা নিয়ে তিনি বলছিলেন, ‘যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি আনলাকি, যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি। আপনারাও মনে হয় অনেক বেশি খুশি হয়েছেন। এত বড় একটা জয় দেখতে পেরেছেন।’
নাহিদ রানার সঙ্গে শরিফুলের প্রশংসা করছে অজিরাও, ‘অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিয়ে ভালো কথা বলে এটা ভালো সাইন আমাদের জন্য।’
সিরিজ জয় নিয়ে শরিফুল বললেন,’অবশ্যই, কোনো টিম কি চায় সিরিজ না জিতুক? আমরাও চাচ্ছি সিরিজ জিততে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।’
সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কথা হয়েছে কি না, ‘উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমাকেও দিয়েছে। বলেছে, “ইনজুরি থেকে ফিরেছো, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য।”





