‘ফেরার প্রতীক্ষায়’ ইতালিতে রোনালদিনহো

0
3

ইতালির লিগ সিস্টেমের তৃতীয় স্তরের (সিরি-সি) ক্লাব রাভেনার নতুন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। এ সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে ইতালি পৌঁছেছেন ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার। ইতালির ক্লাবটির বাণিজ্যিক কৌশলের অংশ হিসেবে তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আশা করা হচ্ছে যে, তিনি দলটির হয়ে অন্তত একটি অফিসিয়াল ম্যাচে মাঠে নামবেন। উত্তরাঞ্চলীয় ইতালির এ ক্লাবটির হয়ে ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা গত জুনে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এ মহাতারকা। নতুন মৌসুমে রাভেনা আয়োজিত অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে তিনি ফরলি বিমানবন্দরে অবতরণ করেন।

ইতালিতে পৌঁছানোর পর রোনালদিনহোর ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ক্লাবটি। ছবিতে ফুটবলের এই কিংবদন্তিকে তার আইকনিক ‘শাকা’ ভঙ্গি করতে দেখা যায়, যেখানে তিনি বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা তুলে অন্য আঙুলগুলো তালুর দিকে মুড়িয়ে রাখেন। ব্যালন ডি’অর বিজয়ী এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা মিলান থেকে একটি ফ্লাইটে এমিলিয়া-রোমানিয়া অঞ্চলে পৌঁছান। এসি মিলানে তিনি আড়াই মৌসুম খেলেছিলেন। যাত্রাপথে তার সাথে লুকা মদরিচের দেখা হয়, যা রোনালদিনহো নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। রাভেনার প্রেসিডেন্ট ইগনাজিও চিপরিয়ানির সঙ্গে রোনালদিনহোর চমৎকার সম্পর্ক রয়েছে। ইতালীয় ব্যবসায়ী চিপরিয়ানি ২০২৪ সালে নিজের শহরকে এগিয়ে নেওয়ার ব্যক্তিগত তাগিদ ও গভীর টান থেকে ক্লাবটি কিনেছিলেন। কিংবদন্তি এ খেলোয়াড়কে ঘিরে করা এই চুক্তির মূল লক্ষ্য আন্তর্জাতিক পরিচিতি লাভ এবং ব্র্যান্ডের প্রচার বৃদ্ধি করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here