গোপালগঞ্জ প্রতিনিধি :শিক্ষার্থী আন্দোলনে পরিবহন নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় দিনের মত গোপালগঞ্জ থেকে ঢাকার সাথে সরাসরি বাস চলাচল বন্ধ করে রেখেছে বাস মালিক ও শ্রমিকেরা।
আজ শনিবার দ্বিতীয় দিনের মত গোপালগঞ্জ থেকে ঢাকামুখী দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীরা ভীড় করলেও কোন টিকিট বিক্রি না হওয়ায় অনেকেই বাড়ী ফিরে গেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। তবে জেলার অভ্যন্তরীর ১৩টি রুটে বাস চলাচল ছিল স্বাভাবিক।
জেলা বাস মালিক মলিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, নিরাপত্তার সাথে শ্রমিকেরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে।