রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে পরিবর্তন এনেছে ভারত। চোটের কারণে রজত পাতিদার সরে দাঁড়ানোয় তার জায়গায় দলে নেওয়া হয়েছে আয়ুশ বাদোনিকে। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে রিংকু সিংকে।
বিসিসিআই জানিয়েছে, চোটের কারণে পাতিদার আপাতত ৫০ ওভারের ক্রিকেটে নির্বাচনের জন্য বিবেচিত হতে চান না। ফলে তাকে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল থেকে প্রত্যাহার করা হয়েছে। আগে পাতিদারকে সহ-অধিনায়ক করা হয়েছিল। তার জায়গায় এখন দায়িত্ব পেয়েছেন রিংকু।
ভারত ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন তিলক ভার্মা। ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। ভারত ‘এ’ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ‘এ’।
২০ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত ‘এ’। ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।
রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দল:
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরান সিং (উইকেটকিপার), তিলক ভার্মা (অধিনায়ক), রিংকু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপরাজ নিগাম, হার্ষ দুবে, তনুশ কোটিয়ান, হার্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুশ বাদোনি।
এশিয়া কাপের দলে পরিবর্তন আনলো ভারত

