কানাডায় অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট রেস্টুরেন্টে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার সাবেক সাংসদ সাজ্জাদ হোসেন। অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিমের সভাপতিত্বে ও অন্টারিও আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সদস্য জিয়াউল আহসান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, কানাডা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার সৈয়দ আবদুল গাফফার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আনোয়ার কামাল, অন্টারিও আওয়ামীলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার নওশের আলী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ, খিলগাঁও থানা আওয়ামীলীগ সভাপতি শরিফ আলী খান,পল্টন থানা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম খান, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান খান জানু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ জসীম উদ্দিন। আলোচনায় আরো অংশগ্রহণ করেন কানাডা স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, অন্টারিও আওয়ামী লীগের মুশফাকুর রহমান আকন্দ, এস বি হামিদ, নেসার আহমেদ, আসরাফুল ইসলাম খান টিপু অন্টারিও আওয়ামী লীগের আব্দুল মান্নান, কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও কানাডা আওয়ামীলীগের মিজানুর রহমান বিটু, কানাডা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান (বর্তমান যুবলীগ নেতা) কানাডা ছাত্রলীগের সেবক রহমান, সানজিদা ইসলাম, রিয়াদ,পাপ্পু, শ্রাবন, সুজন ঢালী, যুবলীগের জুয়েল আহমেদ, নরসিংদী জেলা আওয়ামীলীগের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল্লাহ। এছাড়াও কানাডার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।