বগুড়ার দিনমজুরকে মাথায় আঘাতে হত্যা

0
288
বগুড়ার শাজাহানপুরে মজনু মিয়া (৩৬) নামে এক দিনমজুর যুবক মাথায় আঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার শাবরুল তালপুকুরপাড়া দীঘির পাড় থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
মজনু মিয়া কাহালু উপজেলার মালঞ্চা কলমা গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। সে শাবরুল হাটখোলা পাড়া গ্রামে শ্বশুড় আব্দুস সাত্তারের বাড়িতে দীর্ঘদিন যাবত ঘরজামাই থেকে দিন মজুরের কাজতো। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৮টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
তবে, শনিবার সন্ধ্যার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির সাথে মজনুর কথা কাটাকাটি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ওসি আরো জানান, হত্যাকান্ডের রহসৎ উদঘাটন এবং জড়িতদেরকে গ্রেফতারের চেস্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here