বগুড়ায় কর অঞ্চলের (আইবিএ)নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করছে পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন,কর অঞ্চল বগুড়ার বগুড়া,সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা এলাকার বাসিন্দাদের আবেদন করতে বলা হয়।
এ চাকুরীর জন্য ৫১টি পদে প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করে। এ পরীক্ষা রাজশাহীতে বিভাগীয় কার্যালয় না থাকলেও এবং ছুটির দিন ব্যতি রেখে রোববার ১০ই জুন তারিখে রাজশাহী কলেজে পরীক্ষা গ্রহন করে কতৃপক্ষ।
এছাড়াও ছুটির দিনে পরীক্ষা না নেওয়ায় অনেকেই আবেদন করেও পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেনি। আইবিএ কিছু অসাধু কর্মকর্তার যোজসাজসে পরীক্ষা গ্রহনের আগেই কিছু পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সরবরাহ করেছে।
এ পরীক্ষায় মেধাবীদেরকে মুল্যায়ন না করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অযোগ্য প্রাথীদের চাকুরী দেওয়ার অভিযোগ আছে। এ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহন করে মেধাবীদের চাকুরী দেয়ার অনুরোধ জানাচ্ছি। এতে বক্তব্য রাখেন, শামিম, রফিক,পলাশ, সুজন প্রমুখ।