ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে আধিপত্ত বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৭জুলাই) সকাল ১০ টার দিকে।
আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জানান, উপজেলার সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন গ্রুপের রানা মিয়া ও আজিজুল হক মেম্বরের সমর্থিত রেজাউল ইসলাম গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে শনিবার সকালে ভাটবাড়িয়া গ্রামে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্তনে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের বেশ কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।