“ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ মতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করে। যেহেতু ভিটামিন ‘এ’র অভাব একটি জনস্বাস্থ্য বিষয়ক সমস্য তাই সস্পুরক খাদ্য হিসাবে বছরে দুই বার জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হয়। আর এটি খাওয়ানোর পর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই।”
আগামী ১৪জুলাই জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপল্েয জয়পুরহাটে জেলা অবহিতকরন ও পরিকল্পনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার রেজা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জোবায়ের গালীব, অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন প্রমুখ।
আগামী ১৪জুলাই ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে জেলার পাঁচটি উপজেলায় ৮২৯ কেন্দ্রের মাধ্যমে ১লাখ ২৩ হাজার ৩৫০জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।