কে. এম. রুবেল, ফরিদপুর : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এম পি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একঅবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। তাই ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শ ওনীতিকে নিঃশেষ করতে পারেনি। এ দেশ ও জনগণ যতদিন থাকবে ততদিন জাতির পিতার নামএদেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অয় হয়ে থাকবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বদরপুওে আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখা আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ এর সভাপতিত্বে তিনি আরো বলেন, ঘাতকেরা ভেবে ছিল স্ব-পরিবারে বঙ্গবন্ধুহত্যা করে এদেশকে পুনরায় পাকিস্থান বানিয়ে ফেলবে। কিন্তু বঙ্গবন্ধুরত্যাগ ও তিতিার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে প্রোথিত হয়েআছে।আসুন, আমরা জাতির পিতাকে হারানোরশোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার এসংগ্রামে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।
মন্ত্রী বলেন, বংবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আগমী নির্বাচনে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবোধ্য হয়ে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।
শোক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, প্রধানমন্ত্রীর দৌহিত্র খন্দকার জারিফ হোসেন মুজিব, জেলা আওয়ামি লীগে সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শহর আ’লীগের সাধারন সম্পাদক চৌধুুরী বরকত ইবনে সালাম, প্রেসকাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, এ্যাড. স্বপন পাল, এম. আর হক।