নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূইয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে সাদা পোষাকে একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ফিরোজ বিএনপি থেকে যোগ দেয়া থানা আওয়ামীলীগের সদস্য।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, একটি চাঁদাবাজী মামলায় লালপুরের বৈদ্যনাথপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে লালপুর থানায় একটি চাঁদাবাজী মামলা আছে। সে উপজেলার বৈদ্যনাথপুরের আল ফারুকের ছেলে। পরে তাকে লালপুর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত থেকে আইনী প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।
এদিকে ফিরোজের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।