বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মাওয়া কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার সাইফুল্লা বাহার জানান,বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসে বেপাড়ী পরিবহন ও সোহাগ পরিবহন নামের ২ টি বাসে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। বাস ২ টি ঢাকা থেকে পটুয়াখাী যাচ্ছিল।
দুপুর ২ টার দিকে পদ্মা তীরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।