
হারাধনের ছড়া
লুৎফর রহমান রিটন
আপায় দিছে তাড়াইয়া
পদ-পদবী হারাইয়া–
চৌরাস্তার মোড়ের চিপায় বেকার দু’হাত বাড়াইয়া
ডেইলি থাকি খাড়াইয়া।
ম্যাডাম দিছে ভাগাইয়া
পুরাই কামান দাগাইয়া!
কারণ তারে পিছে থুইয়া জোর কদমে আগাইয়া
পেজগি দিছি লাগাইয়া!
এখন মোদের বাপ ও মা নাই
খোদার কাছে নালিশ জানাই
ভোটারগুলার মুখে রা নাই
জামানতের গ্যারান্টি দ্যাও বিক্রি হবার নুটিস টানাই!