নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা জুড়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৩৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গতরাতে নাটোরের লালপুর থানায় দোয়াবর হোসেন হত্যা মামলার দুই আসামীসহ ৩জন, গুরুদাসপুর থানায় একজন, নলডাঙ্গা থানায় ৩ জন, নাটোর সদর থানায় দুইজন, বড়াইগ্রাম থানায় একজন ও জেলা গোয়েন্দা পুলিশের হাতে ২জনসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়।
নাটোরের জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।