রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অাব্দুল বাতেন (৫৫)।
রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়।
বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন র্যাব-২ অপারেশন কর্মকর্তা সিনিয়র এএসপি রবিউল ইসলাম।
তিনি জানান, অাব্দুল বাতেনকে গতকাল ১ সেপ্টেম্বে বিকেল সাড়ে ছয়টার দিকে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনি একজন তাহরীরের একজন সক্রিয় সদস্য। বাতেন অাগে ইন্সটিটিউট অব লেদার ইউনিভার্সিটির টেকনশিয়ান ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের চরকাঠালী গ্রামে।
অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে উস্কানিমূলক লিফলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।




