রাজধানীর মিরপুরে বাসচাপায় রুপনগর থানার এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। নিহত এএসআইয়ের নাম উত্তম কুমার। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। তিনি পরিবার নিয়ে মিরপুরে।
রবিবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরের রাইন খোলা এলাকার কমার্স কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর জোনের এডিসি রুহুল আমিন বলেন, নিহত এএসআই উত্তম একটি অফিসিয়াল কাজে মোটরসাইকেল যোগে গাবতলীতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেল চার চারটার দিকে কাজ শেষে অফিসে ফিরছিলেন। ফেরর পথে বেপরোয়া গতির একটি বাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতলে মর্গে পাঠায়।
এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি রুহুল আমিন।