
বগুড়া ব্যুরো : বগুড়ায় সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার মিথ্যা প্রলোভনে টাকা আত্মসাতকারী ৪ প্রতারককে আটক করেছে র্যাব-১২ বগুড়া। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের সেউজগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনমাথার মোড় নামকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, জেলার সোনতলা উপজেলার ছানাউন্ণাহ মন্ডলের ছেলে মোঃ জোহা মিয়া (২২), জয়পুরহাট কালাই থানার আব্দল্লাহ’র ছেলে মোঃ আমান উল্লাাহ তুহিন (২২), গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল হালিমের ছেলে রুবেল মিয়া(২২) ও বগুড়া শাজাহানপুর থানার আবু মুসার ছেলে আব্দুল কাদের (২৭)।
র্যাব ১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, প্রতারক চক্ররা বগুড়া জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার মিথ্যা প্রলোভনে টাকা আত্মসাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত প্রতারক চক্রের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হবে বলে র্যাব জানায়।
এছাড়াও সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নামে ভুয়া নিয়োগ পত্র দিয়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৮ জুলাই বগুড়ার ধুনটের গোসাইবাড়ী কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মজিবর রহমান,তার ছেলে রাসেল ও ওই স্কুলের প্রধান শিক্ষক এনামূল বারী বুলবুলের বিরুদ্ধে ১৮ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মামলা হলে তদন্ত ও গ্রেপ্তারের জন্য ধুনট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হলেও এখনও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। খবরটি বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমে প্রকাশ হয়েছিল।




