
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্থানীয় গৃহিণীদের দ্বারা উৎপাদিত বায়োচার ব্যবহার করে ফসল ও মাটিতে বায়োচারের কার্যকারিতা পরীক্ষণ করা হচ্ছে। নেদারল্যান্ড ভিত্তিক সাহায্য সংস্থা আই.সি.সি.ও এবং কে.আই.এ এর অর্থায়নে এবং সিসিডিবির বায়োচার প্রকল্পের সহযোগিতায় স্থানীয় উৎসাহী চাষিগণ হাতে কলমে এই পরীক্ষা করছেন।
তাঁরই ফল স্বরুপ গত ২৯ আগষ্ট আই.সি.সি.ও এবং কে.আই.এ এর ৩ জন প্রতিনিধি- পেট্রো জোহান্না (নেদারল্যান্ড), আহসানুল কবির, প্রজেক্ট ম্যানেজার আই.সি.সি.ও এবং আবুল কালাম আজাদ, প্রোগ্রাম হেড কে.আই.এ সিসিডিবির শিবালয় উপজেলার বায়োচার প্রজেক্ট এর কর্যক্রম পরিদর্শন করেন।
শিবালয় এলাকায় ৭৫জন গৃহিণী আখায় রান্নার পাশাপাশি বায়োচার উৎপাদন ও বিক্রয় করেআর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং ১০২ জন কৃষক ও কৃষাণী উক্ত বায়োচার ব্যবহার করেঅধিক ফলন ঘরে তুলছেন।
আখা (কৃষি বান্ধব চুলা) সিসিডিবির একটি অনন্য আবিস্কার যা থেকে উৎপাদিতবায়োচার মাটি থেকে হারিয়ে যাওয়া জৈব শক্তি পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম। বায়োচার হচ্ছে এক ধরনের চার বা কয়লা যাতে রয়েছে একাধিক গুনাবলী যেমন, বায়োচার মাটির জৈব গুনাগুন বৃদ্ধি করে মাটির উর্বরা শক্তি বাড়ায়, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, সারের কার্যকারিতা বাড়িয়ে দেয়, মাটির অম্লত্ব দূর করতে সাহায্য করে, মাটিতে অবস্থানকারী বিভিন্ন অনুজীবকে সক্রিয় করে তোলে। বায়োচার মাটিতে শত শত
বছর পর্যন্ত কাজ করতে সক্ষম।
পরিদর্শনকালে পরিদর্শকগণ আমডালা গ্রামের আখা ব্যবহারকারী গৃহিণী সবিতা, বীনা ও পার্বতীর বাড়ীতে বায়োচার তৈরীর নতুন প্রযুক্তি সিসিডিবি উদ্ভাবিত আখা (কৃষি বান্ধব চুলা) জ্বালিয়ে দেখা এবং বায়োচার বের করার পদ্ধতি, সংগৃহিত বায়োচার,
সংরক্ষিত আখায় ব্যবহার উপযোগী খড়ি এবং সম্পার বাড়িতে বায়োচার ব্যবহৃত চাল কুমড়া গাছ ও বায়োচার দিয়ে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি, ভাউয়ালকান্দি গ্রামের কৃষক আনন্দ মোল্লার বায়োচার ব্যবহৃত ধানের চারা, (ব্রি-ধান ২৯) কাষ্ট সাগড়া গ্রামের কৃষক মোঃ মোতাহার এর বায়োচার ব্যবহৃত বেগুন ক্ষেত, ছোট কুষ্টিয়া গ্রামের কৃষানী ইতি বেগমের বায়োচার প্রয়োগকৃত বেগুনের বীজতলা ও রিজিয়া বেগমের লাউ গাছ, সিসিডিবি দশচিড়া অফিসের অভ্যন্তরে বিভিন্ন মাত্রায় বায়োচার দিয়ে টবে সিম এবং পুঁইশাক এর চারার উপর গবেষনা পদ্ধতি, বায়োচার প্রক্রিয়াকরণ, এবং প্যাকিং পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় পরিদর্শকগণ বায়োচার প্রজেক্টের কার্যক্রম দেখে সন্তোস প্রকাশ করেন।
পরিদর্শনকালে সিসিডিবির ডেভেলপমেন্ট পলিসি এ্যাডভাইজার এম মহবুবুল ইসলাম এবং সিসিডিবি দশচিড়া অফিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


