বিসিবি পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়া আটক

0
246

মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র‍্যাব-২-এর একটি দল। রাত ১১টার পর তাঁর বাসায় প্রবেশ করে র‍্যাব-২। র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ এই সত্যতা নিশ্চিত করেছেন।

অবৈধভাবে ক্যাসিনো চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান ভূঁইয়াকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযানে থাকা র‌্যাব-২ এর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পেলে তাকে গ্রেফতার দেখানো হবে। নইলে তাকে ছেড়ে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মণিপুরীপাড়ার ওই বাসার সামনে অবস্থান নেন র‌্যাব সদস্যরা। পরে বাসা থেকে লোকমান হোসেনকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চলের ফু-ওয়াং ক্লাবেও বুধবার মধ্যরাতে অভিযান চালিয়েছে র‌্যাব-১ ও সদরপ্তরের যৌথদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here