চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এদিকে ফখরুল কবে নাগাদ ফিরবেন জানতে চাইলে শায়রুল বলেন, ১০/১২ দিন পর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারি কৃষিবিদ মো. ইউনুস আলী জানান, স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। র্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে। গত কয়েক বছর ধরে ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক হওয়ায় চিকিৎসা নিতে বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়।









