ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দেশের বিভিন্নস্থানে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন খুলনা ও বাগেরহাটে চারজন এবং পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, মাদারীপুর, পিরোজপুর ও শরীয়তপুরে ছয়জন।
ঘূর্ণিঝড়ে উপকূলীয় অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি।
কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘পটুয়াখালীতে ৬৫ বছর বয়সী হামিদ ফকির, খুলনার দীঘলিয়ায় ৪০ বছরের আলমগীর, দাকোপে ৫২ বছরের প্রমিলা মণ্ডল, বাগেরহাটে ১৫ বছরের সামিয়া ও মাদারীপুরে ৬০ বছরের সালেহা বেগম গাছচাপায় মারা গেছেন। এছাড়া, বরগুনায় আশ্রয়কেন্দ্রে ৭০ বছর বয়সী হালিমা খাতুনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।’
বুলবুলের আঘাতে বরিশাল ও খুলনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ভোলার লালমোহনে পাঁচ জন, চরফ্যাশনে তিন জন, বরগুনা সদরে তিন জন, পটুয়াখালীর দশমিনায় দুই জন, খুলনার কয়রাতে এক জন ও সাতক্ষীরা সদরে একজন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন নয় জন, বাকি ছয় জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।









