ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে ১৫ জন নিহত

0
310

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তুর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দিয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কসবার সীমান্তবর্তী উপজেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড জাফর সাদিক চৌধুরী বলেন, ‘রাত সাড়ে তিনটায় কুমিল্লার ডিসির ফোন পেয়ে তিনি মেডিক্যাল টিমসহ ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here