৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অপেক্ষার অবসান হচ্ছে চাকরিপ্রার্থীদের। আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সাধারণ (জেনারেল) এই বিসিএসে নেওয়া হবে দুই হাজার ১৩৫ জন।
পিএসসির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষায় প্রভাষক ১০ জন নেওয়া হবে।
তিনি বলেন, ৪১ বিসিএসে নতুন কোনো পরিবর্তন নেই। সাধারণ বিসিএস পরীক্ষা আয়োজন করা হবে। সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেয়া হবে।
পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫, সহকারী কর কমিশনার (কর) ৬০, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫, সহকারী বেতার প্রকৌশলী ৯, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬, সহকারী বন সংরক্ষক ২০ জন।









