আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেওয়া হবে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরীদের সঙ্গে কোনো আপস আওয়ামী লীগ করবে না। দলে অনুপ্রবেশকারীদের আগামী সম্মেলনের মাধ্যমে বের করে দেওয়া হবে।
বিজয় দিবস উপলক্ষে সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন কাদের।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









