ভুল সংশোধন করে দ্রুত সংশোধীত রাজাকারের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৮ ডিসেম্বর) সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, সারাদেশে শুরু হওয়া শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখেই দলের নেতৃত্ব ঠিক করা হবে।
প্রসঙ্গত রোববার (১৫ ডিসেম্বর) ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা তালিকাটি প্রকাশ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
প্রসঙ্গত একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তাকারী ব্যক্তিদের প্রথম দফা তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর প্রকাশিত ১০ সহস্রাধিক রাজাকারের এ তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও ঢুকে পড়েছে। এ নিয়ে তোলপাড় চলছে দেশব্যাপী। তালিকা বাতিলের দাবি উঠছে বিভিন্ন ফোরাম থেকে। আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানালেন, ওই তালিকা সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান প্রমুখ।









