সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

0
229

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারের জন্য বিমান বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীতে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্যের কোঠা থেকে শুরু করে বন্ধু দেশগুলোর কাছ থেকে সাহায্য নিয়ে উন্নত বিমান বাহিনী গড়ে তোলান বঙ্গবন্ধু শেখ মুজিব। তার অক্লান্ত চেষ্টায় স্বাধীনতার পর পরই বিমান বাহিনীতে সংযুক্ত হয় সে সময়কার অত্যাধুনিক মিগ-২১ সুপারসনিক ফাইটার জেট, হেলিকপ্টার ও পরিবহন বিমান।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোরে বিমানবাহিনী একাডেমিতে বক্তব্য রাখার সময় তিনি এই কথা জানান। বিমানবাহিনীর ক্যাডেটদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

বিমান বাহিনীর প্রশংসা করে তিনি আরও বলেন, এখনকার বিমান বাহিনী এক দশক আগের বিমান বাহিনীর থেকে অবকাঠামোগতভাবে, প্রযুক্তিগত ও কৌশলের দিক থেকে অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকষ।

বঙ্গবন্ধুর আদর্শ মনে করিয়ে দিয়ে তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধস্তনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here