করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

0
401

চীনে নভেল করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ আকার ধারণ করতে পারে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে। চীন ছাড়াও ১৭টি দেশের ৭১ জন এ করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চীন নাগরিকদের বিদেশভ্রমণ স্থগিত করার আহ্বান জানিয়েছে। স্থগিত করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক সকল কার্যক্রম।

অপরদিকে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মেলবোর্নে গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। একে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন তারা।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এতে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা।

চীনের বিভিন্ন শহর ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে কারণে অনেক দেশই এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here