বিশ্বে করোনার সংক্রমণ পাঁচ কোটি ছাড়াল

0
185

শীতের আগে নতুন করোনাভাইরাস সংক্রমণের ভয়াল একটি মাস পার করল বিশ্ব, যার ফলে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে।

রোববার বাংলাদেশ সময় রাতে বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ কোটিতে উন্নীত করে জন হপকিন্স ইউনিভার্সিটি।

রয়টার্স জানিয়েছে, গত ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর সদ্য পেরিয়ে আসা অক্টোবরেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে, আর এই সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার এক-চতুর্থাংশ।

গত অক্টোবরেই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। দৈনিক ১ লাখ রোগী শনাক্তের ঘটনা এই মাসেই দেশটিতে ঘটেছিল, যা বিশ্বেও প্রথম।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি এই অক্টোবরেই ইউরোপেও রোগীর সংখ্যা বাড়ছে, যা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে ৫ কোটি হওয়ায় ভূমিকা রেখেছে।

মহামারীর এক বছর না গড়াতেই বিশ্বে মৃতের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন সোয়া ৩ কোটি মানুষ।

বছরের শুরুতে ইউরোপকে বিপর্যস্ত করে করোনাভাইরাস হানা দিয়েছিল যুক্তরাষ্ট্রে; গরমের সময় সংক্রমণ কিছুটা কমে এলেও শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here