করোনায় সংক্রমিত ৫ কোটি ৭৯ লাখ ছাড়াল

0
183

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ২ হাজার ৪৮৯ জনেরও বেশি মানুষ। আর মারা গেছেন ১৩ লাখ ৭৭ হাজার ৫৪২ জন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ২ হাজার ৪৮৯ জনেরও বেশি মানুষ। আর মারা গেছেন ১৩ লাখ ৭৭ হাজার ৫৪২ জন।

এছাড়া করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ১ লাখ ৩ হাজার ৩৫৮ জনের বেশি। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী শনিবার সকাল পর্যন্ত এ হিসাব পাওয়া যায়।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ২৮৩ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৫০ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৭৬৪ জন।

তৃতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ২০ হাজার ১৬৪ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৬২ জনের।

চতুর্থ অবস্থানে ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৯ হাজার ১৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ২৬৫ জন।

পঞ্চম স্থানে রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৩১১ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩২২ জনের। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here