মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৬৭১ জনের।
এছাড়া করোনাভাইরাসের মরণ থাবা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সৌভাগ্য হয়েছে ৪ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৯০৪ জন মানুষের।
করোনাভাইরাস নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আজ সোমবার সকাল পর্যন্ত কোভিড-১৯ এর এই হিসাব পাওয়া যায়।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৬৯৬ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯১ লাখ ৪০ হাজার ৩১২ জন এবং মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন।
তৃতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ৭১ হাজার ৪০১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৯৭ জনের।
চতুর্থ অবস্থানে ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৪০ হাজার ২০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৭৩২ জন।
পঞ্চম স্থানে রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৩২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ১৭৯ জনের।
ভাইরাসটির সংক্রমণে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৮৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন।









