ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনটিকে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা সংক্রমণের ‘সর্বোচ্চ ঝুঁকিতে’ থাকা ব্যক্তিদেরকে আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন দেয়া হবে। খবর- গার্ডিয়ান
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ লাখ ৭৮ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, ২ ডিসেম্বর, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৪২১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ লাখ ৭৮ হাজার ৯২৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৯ লাখ ৫৪ হাজার ৬৩৫ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৯৪১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৫০৯ জনের।









