দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ২ ডিসেম্বর, বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১৬ জানুয়ারি।
তিনি আরও বলেন, ২৯টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে এবং ৩২টিতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।









